বায়েজিদে নির্মাণাধীন ভবন ধ্বস, আহত ২

আপডেট: ১ ফেব্রুয়ারী ২০২১ ৪:২৪ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক | আপডেট : ১ ফেব্রুয়ারী, ২০২১ সোমবার ০৪:২০ পিএম

চট্টগ্রামের বায়েজিদ থানার বালুচড়া এলাকায় একটি ভবনের ছাদ ধ্বসে দুই নির্মাণ শ্রমিক গুরুতর আহত হয়েছেন।

সোমবার (১ ফেব্রুয়ারি) দুপুরে ফোরএইচ গ্রুপের নির্মাণাধীন ভবনে এই দুর্ঘটনা ঘটে।

আহত দুই নির্মাণ শ্রমিক হলেন—বরগুনা জেলার মাঠবাড়িয়া এলাকার আব্দুস সত্তারের ছেলে আবুল কালাম (৪০) এবং মো. সুমন (২৫)

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আলাউদ্দিন তালুকদার বলেন, আহত দুই জনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের ২৮ নম্বর নিউরোসার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।আহত দুই শ্রমিকের অবস্থা আশঙ্কাজনক।

বায়েজিদ ফায়ার স্টেশন অফিসার তানভীর হোসেন জানান, ফোরএইচ গ্রুপের নির্মাণাধীন ১ তলা ভবনের ছাদ সেন্টারিং ভেঙে ধ্বসে পড়ে। খবর পেয়ে ফায়ার স্টেশনের কর্মীরা উদ্ধার কার্যক্রম পরিচালনা করে।

তিনি বলেন, নির্মাণাধীন ওই ভবনের ছাদ ধ্বসে পড়ায় দুই নির্মাণ শ্রমিক গুরুতর আহত হয়েছেন। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

বায়েজিদ থানার উপ-পরিদর্শক (এসআই) শাহ আলম সুমন জানান, আমরা ঘটনাস্থলে থাকা প্রত্যক্ষদর্শী, মালিক পক্ষ এবং শ্রমিকদের সঙ্গে কথা বলছি। কীভাবে এই দুর্ঘটনা ঘটলো তা খতিয়ে দেখা হচ্ছে।

আরএইচ

Print This Post Print This Post