নিজস্ব প্রতিবেদক | আপডেট : ৩০ জানুয়ারি, ২০২১ শনিবার ১১:০০ পিএম
চট্টগ্রামের ইপিজেড থানার টিএসপি কলোনী এলাকা থেকে অস্ত্রসহ মারুফ (২০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে একটি কাঠের বাট যুক্ত দেশীয় এলজি এবং ৬টি শর্টগানের কার্তুজ উদ্ধার করা হয়।
শনিবার (৩০ জানুয়ারি) বিকেল ৪টায় খালপাড় রোড তাকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃত মারুফ আনোয়ারা উপজেলার ১১ নম্বর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মো. রফিকের পুত্র। সে পতেঙ্গা এলাকার টিএসপি মসজিদ সংলগ্ন ফাতেমা গলির বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করে ইপিজেড থানার অপারেশন অফিসার (এসআই) সাজেদ কামাল বলেন, ‘আজ বিকেলে টিএসপি কলোনীর খালপাড় রোড থেকে দেশীয় এলজি অস্ত্র ও ৬ রাউন্ড কার্তুজসহ মারুফ নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে৷ সে পতেঙ্গা থানার ফাতেমা গলী এলাকার কাদেরের নির্দেশে আনোয়ারার অজ্ঞাত এক মহিলার নিকট থেকে অস্ত্রটি এনেছিলো এবং পুনরায় সেই অস্ত্র অজ্ঞাত মহিলার নিকট পৌঁছে দিতে যাচ্ছিলো।’
এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে ইপিজেড থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
সিএস
Print This Post
