চার হাজার ইয়াবাসহ মাদকব্যবসায়ী গ্রেফতার কোতোয়ালীতে

আপডেট: ২১ জানুয়ারী ২০২১ ৮:৪৯ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক | আপডেট : ২১ জানুয়ারি, ২০২১ বৃহস্পতিবার ০৮:৩০ পিএম

চট্টগ্রামের কোতোয়ালী থানার পুরাতন রেলস্টেশন এলাকা থেকে মো. ইসমাইল নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে চার হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

বুধবার (২০ জানুয়ারি) রাত ৮টা ৪৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেজাম উদ্দীন সিটিজিসানকে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে পুরাতন রেলস্টেশন এলাকায় অভিযান চালিয়ে চার হাজার পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।’

গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে কোতোয়ালী থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলে জানান তিনি।

আরএইচ

 

Print This Post Print This Post