প্রবল শীতের সাথে বৃষ্টির শঙ্কা চট্টগ্রামসহ ৬ বিভাগে

আপডেট: ২০ জানুয়ারী ২০২১ ১২:০০ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক | আপডেট : ২০ জানুয়ারী, ২০২১ বুধবার ১১:৫০ এএম

চট্টগ্রামসহ দেশের ৬ বিভাগের দু-এক জায়গায় হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। বুধবার (২০ জানুয়ারি) সকালে আবহাওয়া অধিদফতর এসব তথ্য জানিয়েছে।

সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে— ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। দেশের অন্য এলাকায় আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং তা কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। পরবর্তী ৩ দিনে আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে।

লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

দেশে আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে সীতাকুণ্ডে ১১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

আরএইচ/সিএস

Print This Post Print This Post