আ.লীগ ভোট ডাকাতির পাঁয়তারা চালাচ্ছে : ডা. শাহাদাত

আপডেট: ১৯ জানুয়ারী ২০২১ ২:২০ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক | আপডেট : ১৯ জানুয়ারী, ২০২১ মঙ্গলবার ০২:০০ পিএম

চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন বলেছেন, ‘আওয়ামী লীগ জনবিচ্ছিন্ন হওয়ার কারণে ভোট ডাকাতির পাঁয়তারা চালাচ্ছে। চট্টগ্রামবাসী ঐক্যবদ্ধ আছে এবং সন্ত্রাসীদের মোকাবেলার জন্য তারা উন্মুখ হয়ে আছে।’

মঙ্গলবার (১৮ জানুয়ারি) বেলা ১১টায় মাদারবাড়ীতে গণসংযোগকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

শাহাদাত হোসেন বলেন, ‘গণসংযোগ গণ সমাবেশে পরিণত হয়েছে। যেখানে যাচ্ছি ভোটারদের ব্যাপক সমর্থন পাচ্ছি। ধানের শীষের প্রতি যে মানুষের আবেগ তা ধরে রাখতে না পেরে, আমাদের গণসংযোগে যোগ দিচ্ছেন।’

সিটি নির্বাচনের আগে নগরের ৫ থানার ওসি রদবদলের বিষয়ে কোনো মন্তব্য না করলেও ২০১৮ সালের নির্বাচনে পুলিশের যে ভাবমূর্তি নষ্ট হয়েছে তা এবারের নির্বাচনে ফিরিয়ে আনার মোক্ষম হাতিয়ার। তারা পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে এর প্রমাণ দেবেন।

সিএস

Print This Post Print This Post