নিজস্ব প্রতিবেদক | আপডেট : ৮ নভেম্বর, ২০২০ রবিবার ০৩:৪৯ পিএম
‘দি ডেইলি পিপল্স ভিউ’র প্রকাশক ও সম্পাদক এবং থেলাসেমিয়া বিষয়ক সংগঠন “ক্লাস’র” চেয়ারম্যান ওসমান গনি মনসুর বলেছেন, ‘সারা বিশ্বে প্রতি বছর ১২ লক্ষের অধিক লোক কিডনি রোগে আক্রান্ত হচ্ছে। এর মধ্যে অধিকাংশই অর্থাভাবে এবং বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করছেন। যা খুবই দুঃখজনক। মানবিক সমাজ যদি এগিয়ে আসেন কোনো কিডনি রোগীকে আর বিনা চিকিৎসায় মৃত্যু বরণ করতে হবে না।’
শনিবার (৭ নভেম্বর) চট্টগ্রাম মহানগরির চেরাগী পাহাড়ের সুপ্রভাত হলরুমে কিডনি রোগী কল্যাণ সংস্থার বার্ষিক সাধারণ সভা ও হতদরিদ্র কিডনি রোগীদের মাঝে আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ‘কিডনি রোগ এমন একটি রোগ একজিন ব্যক্তি বুঝে উঠার আগেই কাবু হয়ে যায়। যার ফলে সঠিক পরামর্শ ও চিকিৎসা নিতে না পেরে অকাশে মৃত্যুকে আলিঙ্গন করতে হচ্ছে। চট্টগ্রামে যদি ‘কিডনি পেশেন্ট প্রাইমারী ডিটেক্শন সেন্টার’ চালু করা যায় এখানকার হত-দরিদ্র ও পিছিয়ে পড়াজনগোষ্ঠি সহ সকল কিডনি রোগী সঠিক চিকিৎসা সম্পর্কে ধারণ নিতে পারবেন। কারণ অনেকের অনেকের অর্থ থাকলেও ধারণা না থাকার কারণে চিকিৎসকের কাছে পৌঁছতে পারেন না।’
এর আগে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের ভারপ্রাপ্ত সভাপতি এবং মেডিকেল কলেজ পরিচালনা কমিটির ভাইস চেয়ারম্যান এবং জাতীয় সমাজ-কল্যাণ পরিষদের নির্বাহী সদস্য সৈয়দ মোরশেদ হোসেন অনুষ্ঠানে প্রধান বক্তা হত-দরিদ্র কিডনি রোগীদের হাতে ‘কিডনি রোগী কল্যাণ সংস্থা’র আর্থিক অনুদানের চেক তুলে দেন।
সংস্থার সভাপতি সৈয়দ মো: জাহেদুল হক’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জামালুদ্দিন হাওলাদার এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ‘কিডনি রোগী কল্যাণ সংস্থা’র সহসভাপতি মো. ইব্রাহীম, সিনিয়র সদস্য মোশাররফ হোসেন, সৈয়দ জাফর আহাম্মদ, সৈয়দ মো. শাহাবুদ্দিন আহাম্মেদ, সহ-সম্পাদক মো. আরিফ, কোষাধ্যক্ষ মো. হোসাইন ও সদস্য মো. জিয়া উদ্দিন।
উল্লেখ্য, মাত্র দু-বছর আগে শুরু হওয়া “কিডনি রোগী কল্যাণ সংস্থা” বেশ কিছু হত-দরিদ্র কিডনি রোগীর চিকিৎসায় আর্থিক অনুদান প্রদান করেছে।
এছাড়া কিডনি রোগ, রোগের প্রতিকার ও এই রোগ থেকে বাঁচার উপায় বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ বিভিন্ন পত্রিকা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারের পাশাপাশি বিভিন্ন স্কুল-কলেজ ও মাদ্রাসায় জনসচেতনতা মূলক কাযক্রম পরিচালনা করে আসছে।
জেইউএইচ/আরএইচ
Print This Post
