বঙ্গবন্ধুকে অবমাননার দায়ে চাকরি গেল ঢাবি শিক্ষকের

আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২০ ১০:৩০ পূর্বাহ্ন

অনলাইন ডেস্ক | আপডেট : ১০ সেপ্টেম্বর, ২০২০ বৃহস্পতিবার ১০:৩০ এএম

মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি এবং বঙ্গবন্ধুকে কটূক্তির করার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের শিক্ষক ড. মোর্শেদ হাসান খানকে চাকুরিচ্যুত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটের সভায় তাঁকে চাকরিচ্যুতির সিদ্ধান্ত নেয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন সিন্ডিকেট সদস্য ও বিশ্ববিদ্যালয় উপ-উপাচার্য অধ্যাপক মুহাম্মদ সামাদ।

উল্লেখ্য, ২০১৮ সালের ২৬ মার্চ জাতীয় একটি দৈনিকের স্বাধীনতা দিবস সংখ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপি-জামায়াতপন্থি শিক্ষকদের সংগঠন সাদা দলের যুগ্ম-আহ্বায়ক মোর্শেদ হাসান খান ‘জ্যোতির্ময় জিয়া’ শিরোনামে একটি নিবন্ধ লেখেন।

নিবন্ধটিতে তিনি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষক বলে দাবি করা হয়।

সেখানে তিনি আরো লিখেছিলেন, ‘ওই সময় আওয়ামী লীগের অধিকাংশ নেতারাই পরিবার-পরিজন নিয়ে পালিয়ে যান, এমনকি বঙ্গবন্ধুও।’ এ লেখা প্রকাশিত হওয়ার পর ছাত্র সমাজের বিক্ষোভ ও তোপের মুখে পড়ে অধ্যাপক মোর্শেদ ওই পত্রিকাতেই একটি বিজ্ঞপ্তি দিয়ে লেখাটির জন্য দুঃখ প্রকাশ করেন এবং বঙ্গবন্ধু-সংশ্লিষ্ট অংশটুকু প্রত্যাহার করে নেন।

এদিকে নিবন্ধটির মাধমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অবমাননা এবং মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির অভিযোগে ২০১৮ সালের ২রা এপ্রিল অধ্যাপক মোর্শেদ হাসান খানকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক সব কার্যক্রম থেকে সাময়িকভাবে অব্যাহতি দিয়েছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

সিটিজিসান ডটকম/সিএস

Print This Post Print This Post