কক্সবাজারের ২ সাংবাদিকসহ ১০ জনের ব্যাংক হিসাব চেয়েছে দুদক

আপডেট: ২৭ অগাস্ট ২০২০ ১০:০০ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক | আপডেট : ২৬ আগস্ট, ২০২০ বুধবার ১১:৩৫ পিএম

কক্সবাজার জেলার দুই সাংবাদিকসহ ১০ জনের ব্যাংক হিসাব তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। জেলার বিভিন্ন প্রকল্পে ভূমি অধিগ্রহণের নামে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে এদের বিরুদ্ধে।

এ ব্যাপারে সোস্যাল ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড কক্সবাজার শাখার ব্যবস্থাপকের কাছে হিসাব চেয়ে চিঠি দিয়েছেন দুর্নীতি দমন কমিশন চট্টগ্রাম-২ এর সমন্বিত জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক মাে: শরীফ উদ্দিন।

২৫ আগস্টের মধ্যে কাগজ পত্রের সত্যায়িত ছায়ালিপি দুদক কার্যালয়ে প্রেরণের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়ােজনীয় তথ্য প্রদানের অনুরােধ করা হয়েছিল দুদুকের ওই চিঠিতে।

অভিযুক্তরা হলেন— কক্সবাজার পৌরসভার সাবেক কাউন্সিলর জাবেদ মােহাম্মদ কায়সার নােবেল, মহেশখালী ধলঘাটের নূরুল কবীর, উখিয়া
হলুদিয়া পালং এলাকার বাসিন্দা কালের কণ্ঠের বিশেষ প্রতিবেদক তােফায়েল আহম্মদ, বিটিভির কক্সবাজার প্রতিনিধি ও কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহেদ সরােয়ার সােহেল, কালারমার ছড়ার আরিফুর রহমান, কক্সবাজার ইনানী এলাকার মহিবুল্লাহ, হংসমিয়াজীর পাড়া এলাকার মুস্তাফিজুর রহমান, মহেশখালী মনহাজির পাড়ার আব্দুছ সাত্তার।

জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত সার্ভেয়ার এবং সাংবাদিকতার ক্ষমতার অপব্যবহার করে কক্সবাজারে প্রতারণা এবং সরকারি নানা প্রকল্পের ভূমি অধিগ্রহণের জন্য জমির মালিকদের কাছ থেকে ৯৩ লক্ষ ৬০ হাজার ১৫০ টাকা ঘুষ দুর্নীতির মাধ্যমে মানিলন্ডারিংয়ের কথা উল্লেখ করা হয়েছে দুদকের মামলায়।

মামলার বিষয়ে সুষ্ঠু তদন্ত ও পর্যালোচনা জন্য দুদক অভিযুক্ত দশজনের ব্যাংক হিসাব ও তাদের পরিবারের যাবতীয় ব্যাংক হিসাব চাওয়া হয়েছে।

সিটিজিসান ডটকম/সিএস

Print This Post Print This Post