ট্রাম্পের স্ত্রীকে ধর্ষণের আহ্বান

আপডেট: ১৪ নভেম্বর ২০১৬ ৪:০২ অপরাহ্ন

untitled-4
অনলাইন ডেস্ক ::
যুক্তরাষ্ট্রের সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্পের বর্তমান স্ত্রী মেলানিয়াকে ধর্ষণের আহ্বান জানিয়েছেন বিক্ষোভকারীরা, যিনি মিশেল ওবামার পরবর্তী মার্কিন ফার্স্ট লেডি হবেন। খবর ওয়াশিংটন পোস্টের।

গত শনিবার ট্রাম্প ইন্টারন্যাশনাল হোটেলের সামনে ‘রেইপ মেলানিয়া’ লেখা প্ল্যাকার্ড প্রদর্শন করে এ আহ্বান জানানো হয়।

৮ নভেম্বর নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির হিলারি ক্লিনটনকে হারিয়ে ৪৫তম মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ট্রাম্প। তবে বিতর্কিত এই ব্যবসায়ীকে প্রেসিডেন্ট হিসেবে মেনে নিতে পারেনি দেশটির অনেক জনগণ। এরপরই রাজপথে প্রদর্শন করেন তারা। সেই বিক্ষোভে এই প্ল্যাকার্ড পদর্শন করা হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে ভাইরাল হয়ে ওঠা এক ছবিতে দেখা গেছে, বিক্ষোভকারীরা ‘রেইপ মেলানিয়া’ লেখা প্ল্যাকার্ড প্রদর্শন করছেন। ছবিটি ভাইরাল হয়ে ওঠার পর অনেক টুইটার ইউজার সেটিকে ট্রেন্ডিং টপিক হিসেবে নিজেদের ফিডে দেখতে পান।

সিটিজিসান.কম/রবি

Print This Post Print This Post