অনলাইন ডেস্ক ::
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি দেওয়া পোশাক পরে বিতর্ক তৈরি করেছিলেন অভিনেত্রী রাখি সাওয়ান্ত। সে কারণে এবার বলিউডের এই ‘কন্ট্রোভার্সি কুইন’-এর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হল। রাজস্থানের কাঙ্করোলি থানায় রাখির বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন স্থানীয় এক ব্যক্তি।
কাঙ্করোলি থানা এক পুলিশ আধিকারিক বলেছেন, ‘গত বৃহস্পতিবার বিকেলে রাখি সাওয়ান্ত বিরুদ্ধে থানায় অভিযোগ জমা পড়েছে। সেখানে লেখা রয়েছে, ওই পোশাক পরে রাখি শুধু প্রধানমন্ত্রীকে অপমান করেছেন এমন নয়, বরং অশ্লীলতাকে প্রশ্রয় দিয়েছেন।’ গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।
গত আগস্টে আমেরিকায় একটি প্রি ইন্ডিপেনডেন্স পার্টিতে যোগ দিতে গিয়ে ওই পোশাক পরেছিলেন রাখি। ঘনিষ্ঠ মহলে রাখির সাফাই ছিল, তিনি নাকি স্বাধীনতা দিবস পালন করছেন!
‘এটা আমার মোদীজি’র প্রতি ভালোবাসা। প্রধানমন্ত্রীর যেমন দেশের নাগরিকের উপর অধিকার রয়েছে, তেমন নাগরিকদেরও তার উপর অধিকার রয়েছে’ বলেছিলেন তিনি। সে সময়ই রাখির ওই ছবি ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়।
সিটিজিসান.কম/রবি
Print This Post

