সেই ফাইভ স্টার গ্রুপের সদস্যরাও স্থান পাচ্ছেন কমিটিতে

আপডেট: ২৯ অক্টোবর ২০১৬ ১০:২৩ পূর্বাহ্ন

awami_league
অনলাইন ডেস্ক ::
আওয়ামী লীগের কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি গঠন প্রক্রিয়া শেষ। আনুষ্ঠানিকভাবে আজ শনিবার বেলা ১১ টায় এ কমিটি ঘোষণা করবেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

কমিটিতে ছাত্রলীগের সাবেক সভাপতি-সম্পাদক উপেক্ষিত হয়েছেন বলে জানা গেছে। তবে ঠিকাদারী ব্যবসার সাথে জড়িত এবং অবৈধ ভিওআইপিসহ বিভিন্ন ব্যবসায় জড়িতরা এই কমিটিতে ভালো অবস্থান পাচ্ছেন। এর মধ্যে রয়েছেন ঢাকা সিটি কর্পোরেশনের এক সময়কার ফাইভ স্টার গ্রুপের কিছু সদস্যরাও আছেন কমিটিতে।

তাছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এক সভাপতি সম্পাদকমণ্ডলীতে স্থান পাচ্ছেন যার বিরুদ্ধে সাধারণ সম্পাদককে মারধর করার অভিযোগে তার কমিটি বাতিল করা হয়েছিল। এছাড়া বিতর্কিতরা এ কমিটিতে স্থান পাচ্ছেন।-বাংলাদেশ প্রতিদিন

সিটিজিসান.কম/শিশির

Print This Post Print This Post