হোমিওপ্যাথি কলেজছাত্রীর রহস্যজনক মৃত্যু

আপডেট: ১০ জুলাই ২০২২ ১০:০৫ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক | আপডেট : ১০ জুলাই, ২০২২ রবিবার ১০:০০ পিএম

চট্টগ্রামের বন্দর থানার কলসি দিঘির পাড় পকেট গেইট এলাকায় তানিয়া আক্তার (১৯) নামে এক কলেজ ছাত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে।  তবে এটি আত্মহত্যা নাকি হত্যা— এ নিয়ে তৈরি হয়েছে ধোয়াশা।

শনিবার (৯ জুলাই) দিবাগত রাতে আজিজ কলোনিতে এই ঘটনা ঘটে।

তানিয়া আক্তার স্থানীয় মোহাম্মদ বেলাল হোসেনের মেয়ে। তিনি চট্টগ্রাম হোমিওপ্যাথিক কলেজে দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন।

পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান জানান, রোববার (১০ জুলাই) ভোর ৪টা ৪০ মিনিটের দিকে তানিয়া আক্তার নামের ওই ছাত্রীকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ইমার্জেন্সি কেয়ারে আনা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, এটি আত্মহত্যা নাকি হত্যা, তা স্পষ্ট নয়। মরদেহ মর্গে পাঠানো হয়েছে।

 

Print This Post Print This Post