পতেঙ্গায় চায়ের দোকানে আগুন, লাখ টাকার ক্ষতি 

আপডেট: ৩০ জুলাই ২০২১ ১:৩৩ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক | আপডেট : ৩০ জুলাই, ২০২১ শুক্রবার ০১:০০ পিএম

চট্টগ্রামের পতেঙ্গা থানার নাজিরপাড়া এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পুড়ে গেছে একটি চায়ের দোকান।

শুক্রবার (৩০ জুলাই) ভোরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক নিউটন দাশ।

তিনি বলেন, ‘পতেঙ্গায় অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ছে বলে ধারণা করা হচ্ছে।’

অগ্নিকাণ্ডে প্রায় এক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানান ফায়ার সার্ভিসে কর্মরত ওই কর্মকর্তা।

সিএস

Print This Post Print This Post