নিজস্ব প্রতিবেদক | আপডেট : ২৩ জুলাই, ২০২১ শুক্রবার ১১:৪৫ এএম
চট্টগ্রামের চান্দগাঁও আবাসিক এলাকায় গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে নাহিদা আক্তার রেনু (৩৪) নামের চিকিৎসককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২২ জুলাই) সকালে বাসা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার চিকিৎসক চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে কর্মরত রয়েছেন।
ভুক্তভোগী গৃহকর্মী তসলিমা আক্তারের (১৪) গ্রামের বাড়ি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায়। ঘটনায় পর তার বাবা আব্দুল গণি চান্দগাঁও থানায় দায়ের করা অভিযোগে দায়ের করেন।
অভিযোগ সুত্রে জানা যায়, গত বছর জুলাই মাসে মেয়েকে ডা. নাহিদার বাসায় কাজ করার জন্য দিয়ে আসেন। তিন মাস ধরে তিনি মেয়ের সঙ্গে যোগাযোগ করতে পারছিলেন না। গত বৃহস্পতিবার মেয়ের সঙ্গে কথা বলতে ওই বাসায় গিয়েও দেখা পাননি। পরে থানায় খবর দিলে পুলিশ গিয়ে বাসা থেকে তসলিমাকে উদ্ধার করে এবং নির্যাতনের দায়ে ডা. নাহিদাকে গ্রেপ্তার করে।
এবিষয়ে চান্দগাঁও থানার পরিদর্শক (তদন্ত) রাজেশ বড়ুয়া জানান, অভিযোগ পেয়ে ওই কিশোরীকে উদ্ধার করা হয়। তার শরীরে নির্যাতনের চিহ্ন রয়েছে। কিশোরীর বাবা বাদি হয়ে মামলা করেছেন। অভিযুক্ত চিকিৎসককে গ্রেপ্তার করা হয়েছে।
সিএস
Print This Post
