মাজারের সামনে বসে ইয়াবা বিক্রি করে সে

আপডেট: ৫ জুলাই ২০২১ ১১:৫৩ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক | আপডেট : ৫ জুলাই, ২০২১ সোমবার ১১:০০ পিএম

নাম তার মো. মনিরুর রহমান প্রকাশ পারভেজ (৩৭)। চট্টগ্রামের ডবলমুরিং থানার মুহুরিপাড়ার চিহ্নিত মাদক ব্যবসায়ী তিনি। প্রশাসনের সন্দেহ এড়াতে মাজারের সামনে বসেই বিক্রি করতেন ইয়াবা ট্যাবলেট। এর আগের চারটি মাদক মামলা কাঁধে নিয়ে জামিনে বেরুনোর পর মাজারের সামনে বসেই ফের করছিলেন ইয়াবা ব্যবসা। কিন্তু আবারও ধরা খেলেন পুলিশের হাতে।

রবিবার (৫ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে পূর্ব মুহুরীপাড়ার দরবারে ফাহিমিয়া নেজামিয়া চিশতীয়া আল-কাদেরিয়া মাজারের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে একশ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানায়, পারভেজ মুহুরীপাড়ার চিহ্নিত মাদক বিক্রেতা। তার বিরুদ্ধে মাদক আইনে আরও চারটি মামলা রয়েছে। সে বিভিন্ন মাজারের সামনে বসে ইয়াবা বিক্রি করেন। এর আগেও তাকে হালিশহর থানার ট্যাক্সিম হাজীর মাজারের সামনে বসে ইয়াবা বিক্রির সময় গ্রেফতার করে পুলিশ।

ডবলমুরিং থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, ‘মাজারের সামনে দাঁড়ানো কাউকে সাধারণত সন্দেহ করা হয় না। এখানে মাদক বিক্রি কিছুটা ঝুঁকিমুক্ত। তাই মাজারের সামনে বসেই তিনি ইয়াবা বিক্রি করেন। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে দরবারে ফাহিমিয়া নেজামিয়া চিশতীয়া আল-কাদেরিয়া মাজারের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।’

সিএস

Print This Post Print This Post