চট্টগ্রামে লকডাউন অমান্য, একদিনে পঁয়তাল্লিশ মামলা ভ্রাম্যমাণ আদালতের

আপডেট: ৩ জুলাই ২০২১ ৯:০৯ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক | আপডেট : ৩ জুলাই, ২০২১ শনিবার ০৮:৪০ পিএম

চট্টগ্রাম নগরে লকডাউনের সরকারি নির্দেশনা অমান্য করে অযথা রাস্তায় ঘোরাফেরা করার অপরাধে ৪৫টি মামলায় ২৪ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (৩ জুলাই) ‘কঠোর লকডাউন’ এর তৃতীয় দিনে সকাল থেকে নগরের বিভিন্ন স্থানে মামরা ও জরিমানা আদায় করা হয়। এসময় জেলা প্রশাসনের ৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এ অভিযান পরিচালনা করেন।

চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর ফারুক বলেন, করোনার দ্বিতীয় ঢেউয়ের সংক্রমণ বিস্তার রোধে জেলা প্রশাসনের নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। শনিবার নগরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৪৫টি মামলায় প্রায় ২৪ হাজার টাকার জরিমানা আদায় করা হয়েছে। সরকারের নির্দেশনা অনুযায়ী জেলা প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে।

সিটিজিসান ডটকম/সিএস

Print This Post Print This Post