নিজস্ব প্রতিবেদক | আপডেট : ৬ মে, ২০২১ বৃহস্পতিবার ০১:৩০ পিএম
চট্টগ্রামের বাকলিয়া থানার মাস্টারপুল বউবাজার এলাকায় গলায় ফাঁস দিয়ে মো. দেলোয়ার হোসেন (২২) নামে এক দর্জি আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার (৬ মে) সকালে পুলিশ বিটের পাশে জোস মোহাম্মদ বিল্ডিংয়ে এ ঘটনা ঘটে।
নিহত মো. দেলোয়ার হোসেন বাকলিয়া থানার মাস্টারপুল বউ বাজার এলাকার মৃত আলাউদ্দিনের পুত্র। পেশায় তিনি একজন দর্জি ছিলেন।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) শীলব্রত বড়ুয়া বলেন, ‘বেলা ১২টার দিকে আত্মহত্যা করা এক যুবককে চমেকে নিয়ে আসে তার স্বজনরা। জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
সিএস
Print This Post
