বাবাকে রাজাকার বলার প্রতিবাদ করতে গিয়ে ছুরিকাহত ছেলে

আপডেট: ১৬ এপ্রিল ২০২১ ১১:৫৫ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক | আপডেট : ১৬ এপ্রিল, ২০২১ শুক্রবার ১১:৫০ পিএম

চট্টগ্রামের ডবলমুরিং থানার ডেবার পূর্বপাড় এলাকায় বাবাকে রাজাকার বলার প্রতিবাদ করতে গিয়ে ছুরিকাঘাতে আহত হয়েছে ছেলে মান্নান।

শুক্রবার (১৬ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত আকবর (২৮) নামে একজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন ডবলমুরিং থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহসিন।

তিনি বলেন, ‘মান্নান নামে এক ছেলেকে ছুরিকাঘাতের ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। তার উরুতে তিনটি ছুরির আঘাত করা হয়েছে।’

‘ঘটনার প্রাথমিক তদন্তে মানিক (৩৫),শহিদুল (৩৫), রুবেল (২৬), আকবরসহ (২৮)মোট ৭ জনের তথ্য পাওয়া গেছে। আহত মান্নানকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।’—যোগ করেন ওসি।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই ) শীলব্রত বড়ুয়া বলেন, ‘ডেবার পাড় থেকে ছুরিকাঘাতে আহত মো.মান্নান নামে একজনকে চট্টগ্রাম মেডকেল কলেজ হাসপাতালে আনা হয়েছে।’

তিনি বলেন, ‘তিনি এখন আশঙ্কামুক্ত। বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।’

আরএইচ/সিএস

Print This Post Print This Post