মামলা-মামুনুল ইস্যু নিয়ে হাটহাজারীতে জরুরি বৈঠকে হেফাজত

আপডেট: ১১ এপ্রিল ২০২১ ১২:৩৯ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক | আপডেট : ১১ এপ্রিল, ২০২১ রবিবার ১২:৩০ পিএম

সারাদেশে নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা, গ্রেফতার ও সংগঠনের যুগ্ম মহাসচিব মামুনুল হক ইস্যু নিয়ে সভা চলছে হেফাজত ইসলামের। এছাড়া মাদরাসা বন্ধের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে এ সভায়।

রবিবার (১১ এপ্রিল) সকাল সাড়ে এগারোটায় হাটহাজারীর দারুল উলুম মঈনুল ইসলাম মাদরাসায় এ সভা শুরু হয়।

সংগঠনের আমির ও হাটহাজারী মাদ্রাসার শিক্ষা পরিচালক জুনায়েদ বাবুনগরীর সভাপতিত্বে সভায় উপস্থিত রয়েছেন ৩৫ জনের মতো কেন্দ্রীয় কমিটির নেতা।

হেফাজতের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা জাকারিয়া নোমান ফয়জী বলেন, ‘গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে সিদ্ধান্ত নিতে বৈঠক চলছে। এখন কিছু বলা যাবে না। বৈঠক শেষে বিস্তারিত জানা যাবে।’

তবে এবিষয়ে হেফাজত ইসলামের সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী বলেন, ‘সারাদেশের বিভিন্ন স্থানে আমাদের নেতা-কর্মীদের বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা মামলা এবং সংগঠনের যুগ্ম মহাসচিব মামুনুল হকের বিষয়ে এ সভায় আলোচনা হবে।’

‘এছাড়াও মাদরাসা বন্ধ হবে কি না— এ বিষয়েও আলোচনা হবে। সভায় ৩৫ জনের মতো কেন্দ্রীয় কমিটির নেতা উপস্থিত রয়েছেন।’— যোগ করেন তিনি।

আরএইচ/জেএন/সিএস

Print This Post Print This Post