ডেস্ক নিউজ | আপডেট : ২৬ মার্চ, ২০২১ শুক্রবার ০২:৫০ পিএম
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে হেফাজত ইসলামের সঙ্গে পুলিশ, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের মধ্যে উত্তেজনা থেকে দফায় দফায় সংঘর্ষ হয়। এসময় আগুন দেয়া হয় বেশ কয়েকটি মটরসাইকেলে। এঘটনায় আহত হয়েছে সময় সংবাদের একজন চিত্রগ্রাহক সহ বেশ কয়েকজন সাংবাদিক।
ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীরা বাইরে থেকে মসজিদের ভেতরে ইট-পাথর ছুড়ছেন। অন্যদিকে বিক্ষিপ্তভাবে রাবার বুলেট, সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল ছোড়ে পুলিশ।
নামাজ শেষে মুসল্লিরা গেটের ভেতরে থাকতেই জুতা হাতে নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিরোধী স্লোগান শুরু করে। এক পর্যায়ে গেটের সামনে আগে থেকেই অবস্থান নেয়া স্থানীয় ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের কর্মীদের সঙ্গে সংঘর্ষে জড়ায় তারা।
পুলিশকে টিয়ারশেল নিক্ষেপ করতে দেখা গেলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। ধাওয়া-পাল্টা চলছে। রাস্তায় বিভিন্ন আশবাবপত্র একসাথে করে দেয়া হয়েছে আগুন।
সিএস
Print This Post
