নিজস্ব প্রতিবেদক | আপডেট : ১৯ মার্চ, ২০২১ শুক্রবার ০৭:০০ পিএম
চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় সাবের আহমেদ নামে এক আওয়ামী লীগ নেতাকে জায়গা-জমি নিয়ে দ্বন্দ্বের জেরে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ।
শুক্রবার (১৯ মার্চ) বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত সাবের আহমেদ উপজেলার পুকুরিয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের বাসিন্দা।
স্থানীয়রা জানান, জায়গা-জমি সংক্রান্ত বিষয় নিয়ে প্রতিপক্ষ বৃহস্পতিবার রাতে সাবেরের দুই পা বিচ্ছিন্ন করে দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হলে আজ বিকেলে মৃত্যুবরণ করেন।
বিষয়টি নিশ্চিত করে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিউল কবির বলেন, ‘প্রতিবেশী দেলোয়ারের সঙ্গে জায়গা-জমি নিয়ে বিরোধ চলে আসছিল নিহত সাবেরের। এর জের ধরে দেলোয়ারের লোকজন বৃহস্পতিবার রাতে সাবেরের দুই পা কুপিয়ে বিচ্ছিন্ন করে দেয়। শুক্রবার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।’
‘ঘটনার পর পরই অভিযান চালিয়ে মো. হাসান নামে একজনকে গ্রেফতার করা হয়। বাকি হামলাকারীদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে।’— যোগ করেন ওসি।
সিএস
Print This Post
