চট্টগ্রামে করোনা: একদিনে দুই মৃত্যুসহ শনাক্ত ৯৪

আপডেট: ১৪ মার্চ ২০২১ ১:১৬ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক | আপডেট : ১৪ মার্চ, ২০২১ রবিবার ০১:১০ পিএম

চট্টগ্রামে ফের মাথাচাড়া দিয়ে উঠেছে প্রাণঘাতী করোনা ভাইরাস। টানা দুইদিন ১৩১ শনাক্তের পর গত ২৪ ঘন্টায় করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন ৯৪ জন। একইসময়ে প্রাণ হারিয়েছেন আরও দুইজন। এর মধ্যে ৮৮ জন নগরের এবং ৬ জন বিভিন্ন উপজেলার। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩৬ হাজার ৪০৩ জনে।

রবিবার (১৪ মার্চ) চট্টগ্রামের সিভিল সার্জন কতৃক প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

সিভিল সার্জন জানান, গত ২৪ ঘণ্টায় ফৌজদারহাটের বিআইটিআইডিতে ৭৫৯ জনের নমুনা পরীক্ষায় ৯ জন ও চট্টগ্রাম মেডিকেল কলেজে ৪৯৭ জনের নমুনা পরীক্ষা করে ৩৯ জনের শরীরে করোনার জীবাণু পাওয়া গেছে।

একই সময়ে কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ১৬ জনের নমুনা পরীক্ষা করে কারও দেহে করোনার অস্তিত্ব মেলেনি।

তিনি বলেন, গতকাল শনিবার কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাব ও চট্টগ্রামে পাঁচটি ল্যাবে ১ হাজার ৫৫১ জনের নমুনা পরীক্ষা হয়। এদের মধ্যে ৯৪ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

এছাড়া শেভরণে ২৪২ জনের নমুনা পরীক্ষা করে ২৫ জন, আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে ১৯ জনের নমুনা পরীক্ষা করে ১৩ জন ও চট্টগ্রাম জেনারেল হাসপাতাল (আরটিআরএল) ল্যাবে ১৮ জনের নমুনা পরীক্ষায় ৮ জনের শরীরে করোনার জীবাণু পাওয়া গেছে।

তবে এইদিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাব, চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাব ও ইমপেরিয়াল হাসপাতালের ল্যাবে কোন নমুনা পরীক্ষা হয় নি।

এখন পর্যন্ত চট্টগ্রামে করোনায় মারা গেছেন মোট ৩৮১ জন। এর মধ্যে ২৭৯ জন নগরীর ও ১০২ জন বিভিন্ন উপজেলার।

সিএস

Print This Post Print This Post