পতেঙ্গায় দারোয়ানকে শ্বাসরোধে হত্যা করে বিড়ির গোডাউনে ডাকাতি

আপডেট: ১১ মার্চ ২০২১ ৫:১৬ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক | আপডেট : ১১ মার্চ, ২০২১ বৃহস্পতিবার ০৫:০০ পিএম

চট্টগ্রামের পতেঙ্গা থানা এলাকার ইস্টার্ন কেবলস গেইট এলাকায় আকিজ বিড়ির গোডাউনে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় হাত-পা বেঁধে গলায় কাপড় পেঁচিয়ে গোডাউনের দারোয়ানকে শ্বাসরোধ করে হত্যা করে ডাকাতরা।

বৃহস্পতিবার (১১ মার্চ) ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটেছে।

নিহত দারোয়ান রাজীব উদ্দীন কবিরের (৪০) বাড়ি লক্ষীপুর জেলার রামগতি উপজেলায়।

পুলিশ জানায়, ধারণা করা হচ্ছে ডাকাতিকালে ডাকাতরা সেখানকার দারোয়ানকে শ্বাসরোধ করে হত্যা করেছে। এসময় ডাকাতরা ৪৯ কার্টুন বিড়ি নিয়ে যায়। যার আনুমানিক মূল্য সাড়ে ৩ লাখ টাকা। এছাড়াও ২টি মোবাইল ফোন ও নগদ এক লাখ টাকা নিয়ে গেছে।

বিষয়টি নিশ্চিত করে পতেঙ্গা থানার অপারেশন অফিসার (এসআই) মনিরুল ইসলাম বলেন, ‘পতেঙ্গার আকিজ বিড়ির একটি গোডাউনে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাতরা দারোয়ান রাজিবকে শ্বাসরোধ করে হত্যা করে আনুমানিক ৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।’

ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

Print This Post Print This Post