নিজস্ব প্রতিবেদক | আপডেট : ১১ মার্চ, ২০২১ বৃহস্পতিবার ০২:১০ পিএম
চট্টগ্রামের আকবর শাহ থানার সিডিএ-১ নম্বর আবাসিক এলাকার একটি গ্যারেজে আগুন লেগেছে। আগুন এখনও নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।
বৃহস্পতিবার (১১ মার্চ) দুপুর দেড়টার দিকে আগুন লাগে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সিডিএ-১ নম্বর আবাসিক এলাকার একটি ভারী যান মেরামত কারখানায় হঠাৎ আগুন লেগে যায়। বড় আকারে কালো ধোঁয়া উড়তে দেখে স্থানীয়ারা ফায়ার সার্ভিসকে খবর দেন।
আগ্রাবাদ ফায়ার স্টেশন থেকে জানানো হয়, দুপুর ১টা ৩৫ মিনিটে তারা আগুন লাগার সংবাদ পায়। আগুন নেভাতে তাদের তিন ইউনিট দমকল বাহিনী ইতোমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে। নিয়ন্ত্রণে আসার পরেই বিস্তারিত বলা সম্ভব হবে।
সিএস
Print This Post
