নিজস্ব প্রতিবেদক | আপডেট : ৯ মার্চ, ২০২১ মঙ্গলবার ০৫:০০ পিএম
চট্টগ্রামের ডবলমুরিং থানার আগ্রাবাদ এলাকায় মো. ফারুক (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (৯ মার্চ) দুপুরে আগ্রাবাদ কমিউনিটি সেন্টারের পেছনের নালা থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।
নিহত ফারুক বিভিন্ন কমিউনিটি সেন্টারে ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ করতেন।
স্থানীয়রা জানান, যে স্থানে ফারুকের মরদেহ পাওয়া গেছে, সেখানে সচরাচর মানুষজন যাওয়া আসা করেন না। ফারুক মাদকাসক্ত ছিল।
বিষয়টি নিশ্চিত করে ডবলমুরিং থানার উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত করার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
সিএস
Print This Post
