প্রবাস থেকে ফিরে ইয়াবা ব্যবসা, ধরা পতেঙ্গার যুবক

আপডেট: ৮ মার্চ ২০২১ ১১:০৩ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক | আপডেট : ৮ মার্চ, ২০২১ সোমবার ১১:০০ পিএম

চট্টগ্রামের দক্ষিণ পতেঙ্গার বিজয় নগর এলাকার নুর মোহাম্মদের পুত্র মোজাম্মেল (৩০)। দীর্ঘদিন ছিলেন বিদেশে। এরপর দেশে এসেই শুরু করেন ইয়াবার ব্যবসা। আনোয়ারা থেকে পাইকারি দরে ইয়াবা এনে গোপনে খুচরা বিক্রি করতেন পতেঙ্গার বিভিন্ন এলাকায়। পাশাপাশি নিজেও সেবন করতেন সেই ইয়াবা। এবার তার জমজমাট ইয়াবা ব্যবসায় বাঁধ সেধেছে পুলিশ।

সোমবার (৮ মার্চ) দুপুর দুইটার দিকে বিজয়নগর এলাকা থেকে তাকে গ্রেফতার করে পতেঙ্গা থানা পুলিশ। এসময় তার দেহ তল্লাশি করে উদ্ধার করা হয় ২০ পিস ইয়াবা।

এ ঘটনায় পুলিশের পতেঙ্গা থানার পুলিশের উপপরিদর্শক (এসআই) মাহমুদ বাদি হয়ে মো. মোজাম্মেল হকের বিরুদ্ধে একটি মাদক মামলা দায়ের করেন।

পতেঙ্গা থানার এসআই আবু সাইয়েদ রানা বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘গ্রেফতার মোজাম্মেল সম্প্রতি বিদেশ থেকে এসেছে। নদীর ওপারের আনোয়ারা উপজেলা থেকে সে ইয়াবা এনে এলাকায় বিক্রি করতেন। সে একজন পেশাদার ইয়াবা বিক্রেতা।’

তিনি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে আজ (সোমবার) দুপুরে ২০ পিস ইয়াবাসহ বিজয়নগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক মামলা দায়ের করা হয়েছে।’

আগামীকাল সকালে তাকে আদালতে প্রেরণ করা হবে বলেও জানান তিনি।

আরএইচআর/সিএস

Print This Post Print This Post