ডেস্ক নিউজ | আপডেট : ২৭ ফেব্রুয়ারি, ২০২১ শনিবার ১০:০০ পিএম
রাজধানীর কারওয়ান বাজারের হাসিনা মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করছে।
শনিবার (২৭ ফেব্রুয়ারি) রাত ৯টা ৮ মিনিটে আগুন লাগে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার মাহফুজ রিবেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, কারওয়ান বাজারের হাসিনা মার্কেটে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট রওনা হয়েছে।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
সিএস
Print This Post
