বিআরটিএতে ছদ্মবেশে ম্যাজিস্ট্রেটের অভিযান, ধরা ৩ দালাল

আপডেট: ২৪ ফেব্রুয়ারী ২০২১ ৭:৩৫ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক | আপডেট : ২৪ ফেব্রুয়ারি, ২০২১ বুধবার ০৭:২০ পিএম

ছদ্মবেশ ধরে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ে অভিযান চালিয়ে ৩ দালালকে হাতেনাতে আটক করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে নতুন পাড়া এলাকার বিআরটিএ কার্যালয়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক তিনজন হলেন— মো. আবদুল্লাহ মিন্টু, মো. রবিউল হোসাইন এবং মো. গালিব। এরমধ্যে মিন্টুকে জেল এবং রবিউল ও গালিবকে জরিমানা করা হয়েছে।

অভিযানে নেতৃত্ব দেয়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল আলম বলেন, ‘ছদ্মবেশে বিআরটিএ কার্যালয়ে অভিযান চালিয়ে ৩ দালালকে হাতেনাতে আটক করেছি আমরা। এর মধ্যে একজনকে ১৫ দিনের কারাদণ্ড এবং বাকি দুইজনকে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।’

বিআরটিএ কার্যালয়ে সেবা পেতে হয়রানি বা ভোগান্তির শিকার হলে জেলা প্রশাসনকে জানানোর অনুরোধ জানিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল আলম বলেন, ‘জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমানের নির্দেশে এই ধরনের অভিযান অব্যাহত রাখা হবে।’

আরএইচআর/সিএস

Print This Post Print This Post