শাহ আমানতে বিমানের সিটের নিচে পড়ে ছিল ১৫০টি স্বর্ণের বার

আপডেট: ২২ ফেব্রুয়ারী ২০২১ ১২:৩৯ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক | আপডেট : ২২ ফেব্রুয়ারি, ২০২১ সোমবার ১২:৩০ পিএম

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানবন্দর কাস্টমস, শুল্ক গোয়েন্দা ও এনএসআই টিমের যৌথ অভিযানে আবুধাবি থেকে আসা একটি ফ্লাইটে থেকে ১৫০টি স্বর্ণের বার জব্দ করা হয়েছে।

সোমবার (২২ ফেব্রুয়ারি) সকালে আরব আমিরাতের আবুধাবি থেকে বাংলাদেশ বিমানের বিজি১২৮ ফ্লাইট থেকে এসব স্বর্ণ উদ্ধার করা হয়।

সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফ্লাইটটি ল্যান্ড করার পরপরই তল্লাশি শুরু করে কাস্টমস গোয়েন্দারা। ফ্লাইটে সিটের পেছনের প্যানেলের মধ্য থেকে টেপ মোড়ানো অবস্থায় স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়।

বিমানবন্দর কাস্টমসের ডেপুটি কমিশনার রোকসানা আক্তার দুপুর ১২টার দিকে জানান, ওই ফ্লাইটে তল্লাশি করে পরিত্যক্ত অবস্থায় ১৫০টি স্বর্ণের বার পাওয়া যায়। যার ওজন ১৭ কেজি ৪০০ গ্রাম।

আরএইচআর

Print This Post Print This Post