নিজস্ব প্রতিবেদক | আপডেট : ৩১ জানুয়ারি, ২০২১ রবিবার ০৯:২০ পিএম
পরিবেশ আইন লঙ্ঘনের অভিযোগে চট্টগ্রামের চন্দনাইশ ও লোহাগাড়া উপজেলায় চারটি ইটভাটা ধ্বংস করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
রবিবার (৩১ জানুয়ারি) পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাদের নিয়ে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক বলেন, উচ্চ আদালতের নির্দেশে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন-২০১৩ এর অধীনে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম আলমগীরের নেতৃত্বে পরিচালিত অভিযানে পরিবেশ অধিদপ্তর ও বন বিভাগের ছাড়পত্র, জেলা প্রশাসনের নিবন্ধন না থাকায় চন্দনাইশের বাগিচাহাচ বটতল এলাকার খাজা ব্রিকস ও টু স্টার ব্রিকস ফিল্ড ভেঙ্গে দেওয়া হয়েছে।
এদিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট জিল্লুর রহমানের নেতৃত্বে অপর একটি অভিযানে লোহাগাড়া সদর উপজেলার ৬ নম্বর ওয়ার্ডে কেএনসি ও এলবিসি ব্রিকস ফিল্ডও গুঁড়িয়ে দেওয়া হয় একই অভিযোগে।
আরএইচ
Print This Post
