নিজস্ব প্রতিবেদক | আপডেট : ৩১ জানুয়ারি, ২০২১ রবিবার ০৯:০০ পিএম
কোনপ্রকার ছাড়পত্র কিংবা অনুমতি না নিয়েই পরিবেশ আইন অমান্য করে গোপনে চট্টগ্রামের পতেঙ্গায় জাহাজ কাটছিল একটি চক্র। সেখানে কর্তৃপক্ষের চোখ ফাঁকি দিয়ে মেরামত হচ্ছিল ভল্টগেটও। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে এক ব্যবসায়ীকে নোটিশ দিয়েছে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চল।
রবিবার (৩১ জানুয়ারি) দুপুর সাড়ে ৩টার দিকে মুসলিমাবাদ সাগরপাড় এলাকায় এ নোটিশ দেওয়া হয়। অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রামের উপপরিচালক মিয়া মাহমুদুল হক।
অভিযুক্ত ব্যবসায়ীর নাম মো. জিল্লুর রহমান। সে নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার রেহানিয়া গ্রামের আবুল বশরের পুত্র৷
পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রামের উপপরিচালক মিয়া মাহমুদুল হক বলেন, ‘পতেঙ্গার মুসলিমাবাদ এলাকায় দীর্ঘদিন ধরে পরিবেশ আইনের তোয়াক্কা না করেই জাহাজ কাটার ও মেরামত করছিলো একটি চক্র। এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে জিল্লুর রহমান নামে এক ব্যবসায়ীকে নোটিশ করা হয়েছে।’
তিনি বলেন, ‘আগামীকাল অভিযুক্তকে শুনানিতে হাজির হতে বলা হয়েছে। সেখানে জরিমানা করা হবে।’
আরএইচ/সিএস
Print This Post
