আগ্রাবাদে বাসার ছাদে ‘অস্ত্রের কারখানা’, আটক নারী

আপডেট: ২৯ জানুয়ারী ২০২১ ১০:৩২ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক | আপডেট : ২৯ জানুয়ারি, ২০২১ শুক্রবার ১০:৩০ এএম

চট্টগ্রামের ডবলমুরিং থানার আগ্রাবাদ এলাকায় একটি বাড়ির ছাদে দেশীয় অস্ত্র তৈরির কারখানায় অভিযান চালিয়ে মেহেরুন নেসা মুক্তা নামে এক নারীকে আটক করেছে পুলিশ। এসময় সেখান থেকে দুটি এলজি, পিস্তলের অংশ ও বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।

শুক্রবার (২৯ জানুয়ারি) ভোরে পাঠানটুলির বংশাল পাড়ার ওই বাড়িতে অভিযান চালায় ডবলমুরিং থানা পুলিশ।

আটক মেহেরুন নেসা মুক্তা ও তার স্বামী নেজাম খান ওই ‘কারখানায়’ অস্ত্র তৈরি করতেন বলে জানিয়েছে পুলিশ।

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, ‘অস্ত্র তৈরির কারখানা থেকে মেহেরুন নেসা মুক্তা নামে এক নারীকে আটক করা হয়েছে। সে এবং তার স্বামী নেজাম মিলে ওই ‘কারখানায়’ অস্ত্র তৈরি করতো। নেজাম খান পলাতক রয়েছেন।’

এর সাথে আর কারা জড়িত তা নেজাম খানকে আটক হলে জানা যাবে জানিয়ে ওসি জানান, এ ঘটনায় ডবলমুরিং থানায় মামলা দায়ের হয়েছে।

সিএস

Print This Post Print This Post