নিজস্ব প্রতিবেদক | আপডেট : ২৯ অক্টোবর, ২০২০ বৃহস্পতিবার ০২:১১ এএম
কক্সবাজার জেলার মহেশখালী উপজেলায় গ্রামের মসজিদের পুকুরে ডুবে দুটি শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) মাতারবাড়ী উত্তর সিকদার পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য ও প্যানেল চেয়ারম্যান এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত দুই শিশু হলো— স্থানীয় উত্তর সিকদার পাড়া গ্রামের আলী আজগরের কন্যা সালমা (৬) ও জাহাঙ্গীর আলমের কন্যা নাহিয়া (৪)।
স্থানীয়দের বরাত দিয়ে বায়তুল মামুর নামের এক শিক্ষার্থী মুঠোফোনে জানায়, বুধবার দুই জনে হাত-পা পরিষ্কার করতে স্থানীয় মসজিদের পুকুরের সিড়িঁতে যায়। এতে পুকুরের সিড়িঁতে পা পিছলে সালমান পানিতে পড়ে গেলে সঙ্গে থাকা সঙ্গী নাহিয়া তুলতে চেষ্টা করলে দু-জনেই পানিতে ডুবে যায়।
পরিবার সূত্রে নিখোঁজ হওয়ার খবর জানাজানি হলে বিকালে স্থানীয় মসজিদের পুকুরে দুজনের দেহ ভেসে ওঠে। তাদের পুকুর থেকে উদ্ধার করে চিকিৎসকের কাছে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাদের মৃত বলে জানান।
আরএইচ
Print This Post
