১৫ জিবি ইন্টারনেট প্রতি মাসে ফ্রি পাবে চবি শিক্ষার্থীরা

আপডেট: ১০ অক্টোবর ২০২০ ৩:১৩ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক | আপডেট : ১০ অক্টোবর, ২০২০ শনিবার ০৩:০০ পিএম

প্রতি মাসে ১৫ জিবি ইন্টারনেট সেবা বিনামূল্যে পেতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের অনলাইন ক্লাসে উপস্থিতি বাড়াতে এই সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শনিবার (১০ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক এস এম মনিরুল হাসান বিষয়টি জানান।

তিনি বলেন, ‘করোনাকালে ক্যাম্পাস বন্ধ থাকায় শাটল ট্রেনসহ আনুষঙ্গিক অনেক খাতে ব্যয় কমেছে। আমরা সিদ্ধান্ত নিয়েছি, এ অর্থ শিক্ষক-শিক্ষার্থীদের কল্যাণে ব্যয় করবো। যত দ্রুত সম্ভব দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা চবি শিক্ষার্থীদের অনলাইন ক্লাস নিশ্চিত করতে প্রতি মাসে ১৫ জিবি মোবাইল ইন্টারনেট সরবরাহের উদ্যোগ নিয়েছি আমরা। এ বিষয়ে রবি কর্তৃপক্ষের সঙ্গে আমাদের চুক্তি হয়েছে।’

সিএস

Print This Post Print This Post