নিজস্ব প্রতিবেদক | আপডেট : ২৫ সেপ্টেম্বর, ২০২০ শুক্রবার ০৭:০০ এএম
চট্টগ্রামের খুলশী এলাকাসহ হাটাহাজারী উপজেলার বেশ কিছু এলাকায় শুক্রবার (২৫ সেপ্টেম্বর) এবং শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৭টা থেকে বিকেল ৪টা পর্যন্ত লোডশেডিং চলবে। তবে নির্ধারিত সময়ের আগেও চালু হতে পারে বিদ্যুৎ।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের দেওয়া এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে উন্নয়ন, জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের জন্য সাময়িক সময়ের জন্য বিদুৎ সরবারাহ বন্ধ রাখা হবে। তবে কাজ সম্পাদন সাপেক্ষে নির্ধারিত সময়ের আগেও বিদ্যুৎ চালু হতে পারে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে চট্টগ্রাম বিদ্যুৎ উন্নয়ন বোর্ড।
খুলশীর যে এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে—
শুক্রবার (২৫ সেপ্টেম্বর)—সকাল ৭ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত
বিক্রয় ও বিতরণ বিভাগ, খুলশীর আওতাধীন ফিডার নং এইচ ১৩ (রেলওয়ে) এর আওতায় পাহাড়তলী রেলওয়ে স্টেশন, ওয়ার্কশপ, স্টোর ও আশপাশ এলাকা।
হাটহাজারীর যেসব এলাকায় বিদ্যুৎ বন্ধ থাকবে—
শনিবার (২৬ সেপ্টেম্বর)— সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত
বিক্রয় ও বিতরণ বিভাগ হাটহাজারীর আওতাধীন ফতেয়াবাদ ৩৩/১১ কেভি উপকেন্দ্রের ফতেয়াবাদ ১১ কেভি ফিডার নং – এফ/১, এফ/২ এবং এফ/৩-এর আওতাধীন শিকারপুর, বটতলী, আমানবাজার, বড়দিঘির পাড়, চৌধুরী হাট, স্টেশন রোড, ছড়ারকুল, সন্দ্বীপ কলোনী, ফতেয়াবাদ, খন্দকিয়া, লালিয়ারহাট, সেকান্দার কলোনী ও আশপাশের এলাকাসমূহ।
শনিবার (২৬ সেপ্টেম্বর)— সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত
বিক্রয় ও বিতরণ বিভাগ হাটহাজারীর আওতাধীন হাটহাজারী ৩৩/১১ কেভি উপকেন্দ্রের ১১ কেভি ফিডার নং- এইচ/২ ও এইচ/৪-এর আওতাধীন জোবরা, মেখল রোড, ১১ মাইল, ফতেপুর, মদনহাট, আলীপুর, ফটিকা, মীরের হাট, বড়ুয়া পাড়া, মীরের খীল, মেডিকেল গেইট, আলমপুর ও এর আশপাশের এলাকাসমূহ।
আরএইচ
Print This Post
