নিউমার্কেটের বন্ধ দোকানে হঠাৎ আগুন

আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২০ ৪:২৯ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক | আপডেট : ২৩ সেপ্টেম্বর, ২০২০ বুধবার ০৪:০০ পিএম

চট্টগ্রামের কোতোয়ালী থানার নিউমার্কেটে একটি বন্ধ দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় বি ব্লকের নবম তলায় এ অগ্নিকাণ্ড ঘটে।

নন্দনকানন ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার আবদুর রহমান বলেন, নিউমার্কেটে একটি দোকানে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। ধোঁয়ায় আচ্ছন্ন থাকায় আগুন নিভাতে একটু সময় লেগেছে। তবে তেমন ক্ষয়ক্ষতি হয়নি।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার উৎস কি ছিল তা জানা যায়নি বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

সিএস

Print This Post Print This Post