বন্ধুর স্ত্রীকে ধর্ষণ করে ভিডিও ধারণ, র‍্যাবের হাতে ধরা বখাটে

আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২০ ৫:৪৪ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক | আপডেট : ১৩ সেপ্টেম্বর, ২০২০ রবিবার ০৫:৩০ পিএম

চট্টগ্রামের ইপিজেড থানার আকমল রোড এলাকায় বন্ধুর স্ত্রীকে ধর্ষণ ও ধর্ষণের ভিডিও ধারণ করার অভিযোগে মো. রবিউল ইসলাম (২২) নামে এক বখাটেকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৭।

রবিবার (১৩ সেপ্টেম্বর) তাকে খালপাড় এলাকায় অভিযান চালিয়ে আটক করা হয়।

আটক রবিউল পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানার আলগীবাজার এলাকার জামাল খানের পুত্র। সে পতেঙ্গা স্টিলমিল এলাকায় বসবাস করতো।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. মাহমুদুল হাসান মামুন বলেন, ‘ইপিজেড থানার আকমল আলি রোড এলাকায় বন্ধুর স্ত্রীকে ধর্ষণ ও ধর্ষণের ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল করার অভিযোগে বখাটে মো. রবিউল ইসলামকে আটক করা হয়েছে। তাকে ইপিজেড থানায় হস্তান্তর করা হয়েছে।’

র‌্যাব-৭ চান্দগাঁও ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার কাজী মোহাম্মদ তারেক আজিজ বলেন, ‘বন্ধুর অনুপস্থিতিতে বাসায় গিয়ে তার স্ত্রীকে ধর্ষণ করেছে রবিউল। ধর্ষণের ভিডিও ধারণ করে পরে ব্ল্যাকমেইল করে ফের ধর্ষণ করে। অভিযোগ পাওয়ার পর অভিযান চালিয়ে রবিউলকে আটক করা হয়েছে। রবিউল ধর্ষণের কথা স্বীকার করেছে বলেও জানান তিনি।

আরএইচ

Print This Post Print This Post