বিদেশি মদ ও কনডমসহ যুবক ধরা ইপিজেডে

আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২০ ১২:৩২ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক | আপডেট : ১২ সেপ্টেম্বর, ২০২০ শনিবার ১২:২০ পিএম

চট্টগ্রামের ইপিজেড থানা এলাকার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে বিদেশি মদ ও কনডমসহ পংকজ বনিক জনি (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে ১ লিটার ওজনের একটি কাঁচের বোতলে থাকা বিদেশি মদ এবং দুই প্যাকেট ইউ অ্যান্ড মি ব্রান্ডের কনডম উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার সময় সিমেন্ট ক্রসিং এলাকার হোটেল ব্লুসোম ইন্টারন্যাশনাল থেকে তাকে গ্রেপ্তার করা হয়। উদ্ধারকৃত বিদেশি মদের বাজারমূল্য ১০ হাজার টাকা।

গ্রেপ্তার পংকজ বনিক জনি রাউজান উপজেলার পশ্চিম গুজরা এলাকার শান্তিপদ বনিকের বাড়ির বাবুল বনিকের পুত্র। বর্তমানে সে কোতোয়ালী থানার দেওয়ান বাজার এলাকার সিরাজউদ্দৌলা রোডের মোবারক মঞ্জিলের বাসিন্দা।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে ইপিজেড থানার অপারেশন অফিসার (এসআই) সাজেদ কামাল সিটিজিসানকে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অনৈতিক কাজের উদ্দেশে অবস্থানরত এক যুবককে ১ লিটার বিদেশি মদ এবং কনডমসহ তাকে গ্রেপ্তার করা হয়। উদ্ধারকৃত মদের দাম ১০ হাজার টাকা।’

তার বিরুদ্ধে ইপিজেড থানায় নিয়মিত মাদক আইনে মামলা রুজু করা হয়েছে বলেও জানান তিনি।

আরএইচ

Print This Post Print This Post