নিজস্ব প্রতিবেদক | আপডেট : ১৯ জুন, ২০২০ শুক্রবার ১১:৩৫ এএম
গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। একই সঙ্গে ৫টি ল্যাবে ৭২১টি নমুনা পরীক্ষা করে নতুন করে আক্রান্ত হয়েছে ১৪৮ জন। তার মধ্যে চট্টগ্রাম নগর ৯৪ জন ও ৫৪ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। এতে করোনা আক্রান্তের সংখ্যা শুধুমাত্র চট্টগ্রামে মোট পাঁচ হাজার ৯১১ জন।
শুক্রবার (১৯ জুন) সকালে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এসব তথ্য নিশ্চিত করেছেন। গত ২৪ ঘন্টায় হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন আরও ৩২ জন।
দেখা যায়, ১১২টি নমুনা পরীক্ষা করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৩৪ জন, ২৭৯টি নমুনা পরীক্ষা করে বিআইটিআইডি ল্যাবে ২৩ জন, ১১০টি নমুনা পরীক্ষা করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ ল্যাবে ৬১ জন, ১২৪টি নমুনা পরীক্ষা করে চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয় ল্যাবে ২৪ জন ও ৯৬টি নমুনা পরীক্ষা করে ৬ ইম্পেরিয়াল হাসপাতালে ল্যাবে জন করোনা পজেটিভ শনাক্ত হয়।
তবে গত ২৪ ঘন্টায কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের কোনও নমুনা পরীক্ষা করা হয়নি।
সিটিজিসান ডটকম/সিএস
Print This Post
