২৪ ঘন্টায় ৪ জনের মৃত্যুসহ চট্টগ্রামে নতুন করোনা আক্রান্ত ১৫১

আপডেট: ১৫ জুন ২০২০ ১২:৩০ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক | আপডেট : ১৫ জুন, ২০২০ সোমবার ০১:৪৫ পিএম

গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে করোনাভাইরাসের চিকিৎসাধীন অবস্থায় ৪ জন মৃত্যুবরণ করেছে। একই সঙ্গে নতুন করে ৭০৩টি নমুনা পরীক্ষায় ১৫১ জন আক্রান্ত হয়েছে। তার মধ্যে ৮৯ জন চট্টগ্রাম মহানগরে ও ৬২ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

এ নিয়ে চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৫ হাজার ২৩৫ জনে। সোমবার (১৫ জুন) সকালে সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এ তথ্য জানিয়েছেন।

এছাড়া গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৩১ জন। এনিয়ে মোট মৃত্যু সংখ্যা দাঁড়াল ১২১ জনে। একই সঙ্গে মোট সুস্থ হওয়া রোগীর সংখ্যা ৪০২ জন।

সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, কক্সবাজার ল্যাব সহ চট্টগ্রামে মোট ৬টি ল্যাবে করোনা টেস্ট করানো হয়। সেখান ৭০৩ টি নমুনা পরীক্ষা করে ১৫১ জন করোনা পজেটিভ রিপোর্ট পাওয়া যায়। তার মধ্যে ৮৯ জন নগরে ও ৬২ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

সিটিজিসান ডটকম/সিএস

Print This Post Print This Post