পটিয়ায় অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ গাজী সিরাজের

আপডেট: ১৯ মে ২০২০ ৮:১৬ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক | আপডেট : ১৯ মে, ২০২০ মঙ্গলবার ০৮:০০ পিএম

চট্টগ্রামের পটিয়া উপজেলার গরিব, অসহায় ও কর্মহীন মানুষের মাঝে খাদ্য ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৯ মে) দুপুরে চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ন সম্পাদক গাজী মোহাম্মদ সিরাজের পক্ষ থেকে ঈদ উপহার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

জানতে চাইলে গাজী মোহাম্মদ সিরাজ বলেন, মরণব্যাধি করোনা দূর্যোগে কর্মহীন হয়ে পড়া স্বল্প আয়ের কমেছে আয়-রোজগার। দেশের লকডাউনে ঘরবন্ধি হয়ে গেছে অনেক গরিব ও অসহায় মানুষ। এই দূর্যোগে মোকাবেলায় ব্যর্থতার পরিচয় দিয়েছে এই সরকার। তারেক রহমানের নির্দেশে গরিব ও অসহায় মানুষের মাঝে ঈদ উপহার সহ বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলে পটিয়া পৌরসভা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল হক, চট্টগ্রাম দক্ষিণ জেলার যুগ্ম আহবায়ক হামিদুর রহমান পেয়ারু, জঙ্গলখাইন ইউনিয়ন বিএনপির সভাপতি শাহাব উদ্দীন খোকন, পটিয়া থানা বিএনপির নুরুল আবচার চৌধুরী, জঙ্গলখাইন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবদু রহিম উল্লাহ, পটিয়া পৌরসভা যুবদলের সহ সভাপতি মুহাম্মদ ইলিয়াছ, সাবেক যুবদল নেতা আবদুল বাকি, মুহাম্মদ সুমন, মো. সোলাইমান, শহিদুল হক, মোহাম্মদ গিয়াস প্রমুখ।

সিটিজিসান ডটকম/সিএস

Print This Post Print This Post