তামাক পাতা দিয়ে তৈরি হলো ‘করোনার টিকা’, প্রয়োগ হবে মানুষের ওপর

আপডেট: ১৭ মে ২০২০ ৫:৪৮ পূর্বাহ্ন

সিটিজিসান ডেস্ক | আপডেট : ১৭ মে, ২০২০ রবিবার

তামাক পাতা থেকে প্রাপ্ত প্রোটিনের মাধ্যমে করোনা ভাইরাসের টিকা তৈরি করল সিগারেট কোম্পানি ব্রিটিশ আমেরিকান টোব্যাকো।

শুধু তাই নয়, প্রাথমিক পরীক্ষায় ভালো ফল মিললে তাঁরা এই টিকা প্রয়োগ করতে চায় মানুষের উপর।

তাঁরা জানিয়েছে, মার্কিন ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের থেকে এই টিকা পরীক্ষার সবুজ সংকেত মিললেই মানুষের ওপর প্রথম পর্যায়ের পরীক্ষা শুরু হবে।

এপ্রিলে এই কোম্পানি যখন জানায়, তামাক পাতা থেকে তাঁরা করোনা টিকা তৈরি করছে তখন বিতর্ক শুরু হয়েছিল। কিন্তু তবুও পিছিয়ে আসেনি এই সংস্থা।

তারা বলছে, সরকারি সংস্থার সাহায্য ও প্রস্তুতকারী মিললে তারা সপ্তাহে ১ থেকে ৩ মিলিয়ন টিকা তৈরি করতে পারে।

গোটা বিশ্বের ওষুধ প্রস্তুতকারী সংস্থাগুলি করোনা টিকা তৈরিতে উঠে-পড়ে লেগেছে। কিছু টিকা ইতিমধ্যেই প্রয়োগ করা হয়েছে মানব শরীরে। তবে বিশেষজ্ঞরা বলছেন, করোনার টিকা বাজারে আসতে আরো ১২-১৮ মাস লেগে যাবে।

সূত্রঃ খালিজ টাইমস।

সিটিজিসান ডটকম/আরএইচ

Print This Post Print This Post