টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ ২ ইয়াবা ব্যবসায়ী নিহত

আপডেট: ২৮ জানুয়ারী ২০১৯ ১১:২৭ পূর্বাহ্ন

অনলাইন | সিটিজিসান.কম

কক্সবাজার | ২৮ জানুয়ারি ২০১৯, সোমবার ১১:২৫ এএম |

কক্সবাজারের টেকনাফে ইয়াবার টাকার ভাগ-বাটোয়ারা নিয়ে দুই গ্রুপের ‘বন্দুকযুদ্ধে’ রুবেল ও রফিক নামে দুই ইয়াবা ব্যবসায়ী নিহত হয়েছেন। ঘটনার পর পরই ঘটনাস্থল থেকে দুইটি দেশিয় তৈরি অস্ত্র ও ৪ হাজার ইয়াবার ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ।

সোমবার ভোরে টেকনাফের হোয়াইক্যং এলাকায় এ ঘটনা ঘটে।

টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশ বিষয়টি নিশ্চিত করে বলেন, ভোরে টেকনাফের হোয়াইক্যং এলাকায় দুই দল ইয়াবা কারবারীদের ‘বন্দুকযুদ্ধে’র খবর পেয়ে স্থানীয়রা থানায় বিষয়টি অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখতে পায় দু’টি মরদেহ পড়ে আছে। এ সময় আশ-পাশে তল্লাশি চালালে দুইটি দেশিয় তৈরি অস্ত্র ও চার হাজার ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।

ওসি জানান- পুলিশের ধারণা, ইয়াবার টাকার ভাগ-বাটোয়ারা নিয়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বাঁধে। একপর্যায়ে তাদের মধ্যে গুলিবিনিময়ে দুইজন মারা যায়।

সিএস/সিএম/এসআইজে

Print This Post Print This Post