২০১৮’তে সড়ক দুর্ঘটনায় নিহত ৭২২১

আপডেট: ২৫ জানুয়ারী ২০১৯ ২:১১ অপরাহ্ন

অনলাইন | সিটিজিসান.কম

ঢাকা | ২৫ জানুয়ারি ২০১৯, শুক্রবার ০২:০০ পিএম |

২০১৮ সালে সড়ক দুর্ঘটনায় সারাদেশে ৭ হাজার ২২১ জন নিহত হয়েছেন।

এ তথ্য উঠে এসেছে। আজ শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে যাত্রী কল্যাণ সমিতির বার্ষিক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়।

প্রতিবেদনে বলা হয়, গত বছর দেশে সড়ক দুর্ঘটনা ঘটেছে ৫ হাজার ৫১৪টি। এসব দুর্ঘটনায় আরও আহত হয়েছেন ১৫ হাজার ৪৬৬ জন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দিন দিন সড়ক দুর্ঘটনা মহামারি আকার ধারণ করেছে। সঠিক পদক্ষেপ না নিলে সামনে আরও কঠিন পরিস্থিত আসছে বলে মন্তব্য করেন তারা।

সিএস/সিএম/এসআইজে

Print This Post Print This Post