স্টাফ করেসপন্ডেন্ট | সিটিজিসান.কম

চট্টগ্রাম | ২৪ জানুয়ারি ২০১৯, বৃহস্পতিবার ০৭:৫৫ পিএম |
চট্টগ্রাম মহানগরের মুসলিম উচ্চ বিদ্যালয়ের মো. সাইদুল ইসলাম শামীম (১১) নামে এক ছাত্রকে অপহরণের ৩ ঘণ্টার মাথায় উদ্ধার করেছে। তবে এঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে ঘটফরহাদবেগ এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। শামীম মুসলিম উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র এবং মহানগরের রেয়াজউদ্দিন বাজারের ব্যবসায়ী শামসুল ইসলামের পুত্র।
মো. সাইদুল ইসলাম শামীম উদ্ধারের পর আজ সন্ধ্যায় সংবাদ সম্মেলন করে সাংবাদিকদের বিষয়টি জানান মহানগর পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) এস এম মেহেদী হাসান।
এস এম মেহেদী হাসান বলেন, পুলিশের তৎপরতায় অপহরণের মাত্র ৩ ঘণ্টার মাথায় শিশু শামীমকে উদ্ধার করা হয়েছে। অপহরণকারীদের গ্রেপ্তারের অভিযান চলছে।
এর আগে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে মুসলিম হাই স্কুলের সামনে থেকে শামীমকে নিয়ে যায় অপহরণকারীরা। পরে আমাকে ফোন দিয়ে ৪০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে; বললেন শামীমের বাবা শামসুল ইসলাম। পরে তিনি পুলিশকে বিষয়টি জানায়। পরে শামীমকে ঘাটফরহাদবেগ এলাকা থেকে উদ্ধার করে পুলিশ।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার শাহ মুহাম্মদ আবদুর রউফ, সিনিয়র সহকারী কমিশনার নোবেল চাকমা, কোতয়ালি থানার ওসি মোহাম্মদ মহসীন সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সিএস/সিএম/এসআইজে
Print This Post
