নতুন বই পেলো চট্টগ্রামের শিক্ষার্থীরা

আপডেট: ১ জানুয়ারী ২০১৯ ৩:২৮ অপরাহ্ন

স্টাফ করেসপন্ডেন্ট | সিটিজিসান.কম

চট্টগ্রাম | ১ জানুয়ারী ২০১৯, মঙ্গলবার ০৩:৩০ পিএম |

চট্টগ্রাম নগরে উৎসবমূখর পরিবেশে প্রাথমিক ও কিন্ডারগার্টেন (কে,জি) স্কুলে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করেছে চট্টগ্রাম জেলা প্রশাসক।

মঙ্গলবার (১ জানুয়ারী) সকাল ১১ টার দিকে জামাল খান এলাকায় ডা. খাস্তগীর স্কুলে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন চট্টগ্রাম জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেন।

চট্টগ্রাম জেলা প্রশাসন সুত্রে জানা যায়, বছরের প্রথম দিনই চট্টগ্রামের ২ হাজার ৬৬টি মাধ্যমিক এবং ৪ হাজার ৭৩০টি প্রাথমিক ও কিন্ডারগার্টেন স্কুলের জন্য বই উৎসব-২০১৯ বিতরণ করা হবে। মঙ্গলবার সকালে ডা. খাস্তগীর স্কুলের বই বিতরণের মধ্যে এই আনুষ্ঠানিকতা শুরু করা হয়। ইতোমধ্যে চট্টগ্রামের সব স্কুলে বই পৌঁছে গেছে বলে জানানো হয়েছে।

এবিষয়ে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জসিম উদ্দিন বলেন, চট্টগ্রামের ২০টি থানায় ও উপজেলাগুলোতে ২ হাজার ৬৬টি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রায় পৌনে ১২ লাখ শিক্ষার্থীর হাতে মাধ্যমিকের ১ কোটি ৫২ লাখ ৪৮ হাজার ৮৮১টি নতুন বই বিতরণের জন্য পৌঁছে দেওয়া হয়েছে। প্রতিটি শিক্ষার্থীরা যাতে নতুন বই পায় সে ব্যবস্থা করা হয়েছে।

চট্টগ্রাম জেলা প্রাথমিক শিক্সা কর্মকর্তা নাসরিন সুলতানা এই প্রসঙ্গে বলেন, চট্টগ্রাম মহানগর ও জেলায় সরকারি-বেসরকারি ৪ হাজার ৭৩০টি প্রাথমিক ও কিন্ডারগার্টেন স্কুলের প্রায় ১০ লাখ শিক্ষার্থীদের জন্য প্রায় ৪৮ লাখ নতুন বই ইতোমধ্যে পৌঁছে দেওয়া হয়েছে। যাতে নতুন ছাড়া একটি শিক্ষার্থীও বাদ না যায় সরকার সে ব্যবস্থা করেছে বলে তিনি জানান।

সিএস/সিএম/এসআইজে

Print This Post Print This Post