স্টাফ করেসপন্ডেন্ট | সিটিজিসান.কম

চট্টগ্রাম | ২৩ নভেম্বর ২০১৮, শুক্রবার, ০১:৫৫ পিএম |
পুলিশ কর্মকর্তাদের একদলীয় মনোভাব ও নির্বাচনে লেভেল প্লেনিং ফিল্ড নিশ্চিত করতে চট্টগ্রামের শীর্ষ ৭০ কর্মকর্তার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার আহবান জানিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট।
বৃস্পতিবার (২২ নভেম্বর) ঐক্যফ্রন্টের প্রতিনিধি বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন আলালের নেতৃত্বে একটি প্রতিনিধিদল এ তালিকাসহ চিঠি হস্তান্তর করে নির্বাচন কমিশন (ইসি) বরাবরে।
তালিকায় চট্টগ্রামের ৫ শীর্ষ কর্মকর্তা রয়েছেন। এরা হলেন- চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক, মহানগর পুলিশ কমিশনার (ডিআইজি) মাহবুবুর রহমান, মহানগর পুলিশের উপ কমিশনার (দক্ষিণ) এস এম মেহেদী হাসান, মহানগর পুলিশের উপ কমিশনার (পশ্চিম) মো, ফারুকুল হক, জেলা পুলিশ সুপার (এসপি) নূরে আলম মিনা।
চিঠিতে বলা হয়েছে- নির্বাচন কমিশনের সঙ্গে রাজনৈতিক সংলাপ ও পরবর্তী সময়ে বিভিন্ন সময় মাঠ প্রশাসনের লেভেল প্লেনিং ফিল্ড তৈরির জন্য বিএনপি ও ঐক্যফ্রন্টের পক্ষ থেকে মৌখিক ও লিখিতভাবে আহ্বান জানানো হয়েছে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে।
সিএস/সিএম/এসআইজে
Print This Post
