চট্টগ্রাম সমুদ্রবন্দরসমূহে ২ নম্বর সতর্ক সংকেত

আপডেট: ১৪ নভেম্বর ২০১৮ ১:৫৯ অপরাহ্ন

স্টাফ করেসপন্ডেন্ট | সিটিজিসান.কম


চট্টগ্রাম | ১৪ নভেম্বর ২০১৮, বুধবার, ০১:৫৫ পিএম |

বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড় ‘গাজা’ পশ্চিম-দক্ষিণ পশ্চিম দিকে অগ্রসর হয়ে হয়ে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে বঙ্গোপসাগরে অবস্থান করছে। এটি আরও ঘনিভূত হয়ে পশ্চিম-দক্ষিণে অগ্রসর হতে পারে জানিয়েছে মহানগর পতেঙ্গা আবহাওয়া অফিস।

এটি আজ বুধবার সন্ধ্যা ৬টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১২৩০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১১৬৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, মংলা সমুদ্রবন্দর থেকে ১১৪৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে ১১২৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছে।

চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দর সমূহকে ২ নম্বর হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার সকল নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থাকতে বলা হয়েছে।

আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে, সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ চট্টগ্রাম অঞ্চলের দু’-এক জায়গায় হালকা বৃষ্টি অথবা গুড়ি গুঁড়ি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

সিএস/সিএম/এসআইজে

Print This Post Print This Post