সাগরিকায় ছুরিকাঘাতে যুবক খুন

আপডেট: ১২ অক্টোবর ২০১৮ ১০:৪০ পূর্বাহ্ন

স্টাফ করেসপন্ডেন্ট | সিটিজিসান.কম
চট্টগ্রাম: মহানগরের পাহাড়তলী থানার সাগরিকা গরুর বাজার সংলগ্ন শিববাড়ি মোড়ে পূজা উদযাপন পরিষদের অর্থ সম্পাদক বিশ্বজিৎ ধর (২৮) ছুরিকাঘাতে নিহত হয়েছেন।

গতকাল বৃহস্পতিবারদিনগত রাত ৮ টার দিকে এ ঘটনা ঘটে। নিহত বিশ্বজিৎ ধর মহানগরীর দক্ষিণ কাট্টলীর বণিকপাড়ার মিলন ধরের ছেলে।

পাহাড়তলী থানার ওসি সদীপ কুমার দাশ বলেন, সাগরিকা গরুর বাজার সংলগ্ন এলাকায় একটি বাড়িতে টিউশনি করাতেন বিশ্বজিৎ। টিউশনী শেষে বের হওয়ার পর বিশ্বজিৎকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় এক যুবক। এতে ঘটনাস্থলেই মারা যায় তিনি। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা শুরু হয়েছে বলে জানান ওসি।

সিএস/সিএম

Print This Post Print This Post