ঢাকা কেন্দ্রীয় কারাগারে ছাত্রদল সহ-সভাপতির মৃত্যু

আপডেট: ১২ মার্চ ২০১৮ ১২:৩৭ অপরাহ্ন

অনলাইন ডেস্ক : ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সভাপতি জাকির হোসেন মিলন ঢাকা কেন্দ্রীয় কারাগারে মারা গেছেন।

সোমবার (১২ মার্চ) সকাল ৯ টার দিকে মিলনের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন কারারক্ষী হানিফ। বর্তমানে ছাত্রদল নেতা মিলনের লাশ ঢামেক মর্গে রয়েছে।

বিএনপি সূত্র বলছে, গতকাল রোববার রিমান্ড শেষে মিলনকে কারাগারে পাঠানো হয়। এরপরই রাতে মিলনের মৃত্যু হয়।

Print This Post Print This Post